মুক্তির সেই লাল সিঁড়ি বেয়ে,
লাল পতাকা দেখানো উন্মত্ত ষাঁড়ের মতো ধেয়ে,
আর রণাঙ্গনের বিদ্রোহী গান গেয়ে,
বহুবার নেমেছি মনে মনে।
চিৎকার করে বলেছি আমি- তোরা চোর চোর চোর।
তোরা মানুষের মন ভেঙ্গেছিস, ধোকা দিয়েছিস
তবু কাটেনি তোদের ঘোর,
আসেনি সমাজের পাখি ডাকা এক ভোর।
আমি আর আমরা, আটকে গেছি স্বার্থের জাঁতাকলে
অন্ধ, পিচাষদের কথার জালে
জানি বাকরুদ্ধ আমি, বিক্রি করেছি সততা স্বার্থের কাছে
নিষ্ক্রিয় করে ফেলেছি তাও যতটুকু বাকি আছে।
আমি জানি রক্ত টগবগ করে, ইচ্ছে তোদের পশুদের খুন করে,
নতুন বাংলা আনবি তোরা, কিন্তু প্রথমেই পা ভেঙে দেয় ওরা।
ভাবি আমার পরিবার, আমার স্বজন
ভাবি না, ফুলে ফেঁপে উঠছে শুধুই সমাজের পিচাষ গুটি কজন।
সততার মৃত্যু নেই, শুধু ধরে বেঁধে রাখে কেউ
ভাঙতে হবে শিকল তোদের,
লাল সিঁড়ি বেয়ে নামতে হবে,
ভুঁড়ি ফাটিয়ে দিতে হবে, অর্থ আর হিংসা দিয়ে যারা গড়েছে ওদের।
দেখ সূর্য উঠেছে, নিহিত সততা তুলে ধরেছিস,
সেলাই করা মুখ খুলতে শিখেছিস,
আর পরাজয় আসবে না এই মনের
অধিকার পাবে সবাই, তবেই বাংলা সকল জনের।