মরেছি আমি, ভয়াল ঘা-এ,
বিষাক্ত যেন প্রাণের স্পন্দন,
লাভা উদ্গীরিত হবে এক্ষুণি
প্রতিটি কোষে, শিরা-উপশিরায়।

উপঢৌকনের দুঃখ-ব্যাথা সইতে নারি-
তব কেন হেরিতে চাই মায়াবি ঐ মুখখানি।

দিবা-নিশীথে কত মৃত প্রাণের দোলা লাগে মরুচিত্তে,
কভু আসিয়া লওনি খোঁজ,
হৃদ্-মাঝারে উপেক্ষিত গোঙানি;
হায়! ভুলিলে কেমনে?

আমার আকাশ বিষাদ-প্রায়, জমা ধূলিতে অর্ধমৃত!
নিদ্রালু হাওয়ার ঘর্ষণ লাগিতে লাগিতে খসে গেছে সজীব আত্মা।
স্তব্ধ হওয়া, করুণ এ সুর দোলাতে চাই প্রণয়ের প্রতীক্ষায়।