হয়তো আজ আমার দিন নয়,
তাই বলে কী মন খারাপ করলে হয়?
আসবে আমারও দিন;
উঠব হয়ে রঙিন,
রাঙাবো এই ধারা নিজের মতো করে,
সেই আকাঙ্ক্ষায় আছি বহুদিন ধরে।

করব আমি বিশ্বজয়,
তাই তো আমার নেই কোনো ভয়।
স্বপ্ন আমার বিস্তৃত,
যা আছে হৃদয়ে নিঃসৃত।
স্বপ্ন দেখতে নেই কোনো বাঁধা,
জীবনটাই তো গোলকধাঁধা;
জিতে যাব যেদিন,
সেদিন আমায় আর কে পায়?

তাই,
হয়তো আজ আমার দিন নয়,
তাই বলে কী মন খারাপ করলে হয়?