সাহিত্য
তৃষ্ণাতুর সাহিত্য সাময়িকী
বসন্ত
আজি বসন্ত এসেছে ধরায়,
হবে গো মিলন তোমাতে আমায়।
আজি প্রভাতে বাসন্তী সাজে সেজো গো তুমি,
দেখিবে আপন ভবন, গাহিবে তোমার স্তুতি।
আজি এ ফাল্গুনে এসেছে বসন্ত,ডাকিছে তোমায়,
জানি তুমি দেবে সাড়া, মম গলে তুমি পড়াবে মালা।
আজি এ বসন্তে কত ফুল ফোটে,কত পাখি গায় গান,
তাইতো তোমাতে চেয়েছি আমি কনকচাপার ঘ্রাণ।
আজি ফাল্গুনে নব বসন্তের প্রভাত বেলায়,
মম মন প্রাণ বেকুল তোমাকে দেখায় নেশায়।
আজি এ ঋতু রাজ বসন্তের প্রভাত বেলায়,
এনেছি কুড়িয়ে পলাশ, কৃষ্ণচূড়া বাধবো তোমার খোঁপায়।
❦ ❦ ❦
তৃষ্ণাতুর সাহিত্য সাময়িকীর একজন সম্মানিত লেখক। মননশীল সৃজনশীলতায় তিনি নিয়মিত সাহিত্য চর্চা করে যাচ্ছেন।
🌱 নির্মল বাংলাদেশ • তৃষ্ণাতুর সাহিত্য প্রকাশনা উদ্যোগ