আজ আমার দিন নয়

কবিতা (Poetry) বর্ষ ৪, সংখ্যা ১ (২০২৪) — তৃষ্ণাতুর 🆔 V04-I01-POE-018 📥 ডাউনলোড করুন প্রিন্ট PDF

আজ আমার দিন নয়

✍️
নুসরাত মেহজাবীন মুমু
প্রকাশের তারিখ: January 1, 2024
⏳ আনুমানিক পাঠ সময়: 1 মিনিট
(প্রায় 74 শব্দ)

হয়তো আজ আমার দিন নয়,
তাই বলে কী মন খারাপ করলে হয়?
আসবে আমারও দিন;
উঠব হয়ে রঙিন,
রাঙাবো এই ধারা নিজের মতো করে,
সেই আকাঙ্ক্ষায় আছি বহুদিন ধরে।

করব আমি বিশ্বজয়,
তাই তো আমার নেই কোনো ভয়।
স্বপ্ন আমার বিস্তৃত,
যা আছে হৃদয়ে নিঃসৃত।
স্বপ্ন দেখতে নেই কোনো বাঁধা,
জীবনটাই তো গোলকধাঁধা;
জিতে যাব যেদিন,
সেদিন আমায় আর কে পায়?

তাই,
হয়তো আজ আমার দিন নয়,
তাই বলে কী মন খারাপ করলে হয়?

❦ ❦ ❦
ন

নুসরাত মেহজাবীন মুমু

ধানমন্ডি দিবা শাখা, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

🌱 নির্মল বাংলাদেশ • তৃষ্ণাতুর সাহিত্য প্রকাশনা উদ্যোগ
Scroll to Top