মরুর আকুতি

কবিতা (Poetry) বর্ষ ৪, সংখ্যা ১ (২০২৪) — তৃষ্ণাতুর 🆔 V04-I01-POE-017 📥 ডাউনলোড করুন প্রিন্ট PDF

মরুর আকুতি

✍️
উম্মে হাবীবা
প্রকাশের তারিখ: January 1, 2024
⏳ আনুমানিক পাঠ সময়: 1 মিনিট
(প্রায় 67 শব্দ)

মরেছি আমি, ভয়াল ঘা-এ,
বিষাক্ত যেন প্রাণের স্পন্দন,
লাভা উদ্গীরিত হবে এক্ষুণি
প্রতিটি কোষে, শিরা-উপশিরায়।

উপঢৌকনের দুঃখ-ব্যাথা সইতে নারি-
তব কেন হেরিতে চাই মায়াবি ঐ মুখখানি।

দিবা-নিশীথে কত মৃত প্রাণের দোলা লাগে মরুচিত্তে,
কভু আসিয়া লওনি খোঁজ,
হৃদ্-মাঝারে উপেক্ষিত গোঙানি;
হায়! ভুলিলে কেমনে?

আমার আকাশ বিষাদ-প্রায়, জমা ধূলিতে অর্ধমৃত!
নিদ্রালু হাওয়ার ঘর্ষণ লাগিতে লাগিতে খসে গেছে সজীব আত্মা।
স্তব্ধ হওয়া, করুণ এ সুর দোলাতে চাই প্রণয়ের প্রতীক্ষায়।

❦ ❦ ❦
উ

উম্মে হাবীবা

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

🌱 নির্মল বাংলাদেশ • তৃষ্ণাতুর সাহিত্য প্রকাশনা উদ্যোগ
📜 অফিশিয়াল প্রকাশনা স্বীকৃতি ও সম্মাননা সনদ

এই সাহিত্যকর্মটি তৃষ্ণাতুর সাময়িকীতে মূল্যায়িত ও প্রকাশিত। সনদ নম্বর: TRS-PUB-2026-E99DF1

Scroll to Top